1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ইডেন কলেজের ঘটনা দেশের ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : আজ ২৯ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) পল্টনের একটি রেস্টুরেন্ট  চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম।

সভায় লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, ইডেন কলেজের সাম্প্রতিক ঘটনাবলী ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়। এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, অপশক্তি—নোংরামি রাজনীতির বহিঃপ্রকাশ। বর্তমান সরকার ও বড় রাজনৈতিক দল হাতির পাঁচ পা দেখার মত বাঘের পিঠে সওয়ার করছে। যার ফলে রাজনীতি  অশ্লীলতা, বিচারহীনতা ও টাকা কামানোর মেশিনে পরিনত হয়েছে। যার বহিঃপ্রকাশ আমরা ইডেন কলেজ ছাত্রলীগের কার্যকলাপে দেখছি। দুর্বৃত্তায়ন ও অপশক্তি মুক্ত শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি চালু এবং মেধা শূন্য সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি পরিহার করতে হবে।

সভাপতির বক্তব্যে লেবার পার্টির  মহাসচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের প্রয়োজনে প্রত্যেকটি আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা রাখার ঐতিহ্য রয়েছে যা আজ ভূলুণ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতটাই বেপরোয়া যেখানে দেশপ্রেমের বালাই বলতে নাই। ভিন্নমতের রাজনৈতিক দলকে দমন-পীড়নের মাধ্যমে তারা দেশকে কোথায় নিয়ে যেতে চায় তা আজ সাধারণ জনগণ জানতে চায়। তরুণ প্রজন্মের রাজনীতি হতে হবে মেধা, সততা ও দেশপ্রেম নির্ভর। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস নির্ভর কার্যকলাপের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। এ অবস্থা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের জন্য গণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস—চেয়ারম্যান মোঃ সুরুজ্জামান, মোঃ নাসির উদ্দিন,  যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম সুরুজ, রাজু আহমেদ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক হাফিজুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা আকতার পপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হাবিবুর রহমান মিলন, শিল্প ও বানিজ্য সম্পাদক মোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক মেঘলা ইয়াসমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগরিকা বৈদ্য, নির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলাম, জসিম উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ।

– প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com