1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বাবর-রিজওয়ানকে টপকে রোহিত-রাহুল জুটির রেকর্ড

  • আপডেট টাইম :: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : গুয়াহাটিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার রান উৎসবের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লো রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জুটি। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো জুটির কীর্তি গড়েছেন ভারতের এই দুই ব্যাটসম্যান, পেছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত ও রাহুল জুটির ‘হাফ সেঞ্চুরি’ হলো ১৫তম বার। ৯৬ রানের জুটি গড়েন তারা। বাবর-রিজওয়ানের ১৪ বার করা পঞ্চাশ ছাড়ানো জুটির রেকর্ড ভেঙেছেন দুজন। এখন তারা দ্বিতীয় স্থানে। ১৩ বার ‘হাফ সেঞ্চুরি’ জুটিতে তৃতীয় স্থানে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন।

আরেকটি রেকর্ড ভেঙেছেন রোহিত-রাহুল। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এই জুটি সবচেয়ে বেশি রান করেছেন। আগের জুটিতেও ছিল রোহিতের নাম, তার সঙ্গী ছিলেন শিখর ধাওয়ান। রোহিত ও রাহুল ১৭৪৪ রান করেছেন, ধাওয়ানের সঙ্গে রোহিত করেছিলেন ১৭৪৩ রান।

রাহুলের ২৮ বলে ৫৭ রান এবং রোহিতের ৩৭ বলে ৪৩ রানের সঙ্গে সূর্যকুমার যাদবের ইনিংস সেরা ৬১ রানে ৩ উইকেটে ২৩৭ রান করে ভারত। জবাবে ডেভিড মিলারের ৪৭ বলে ১০৬ রানে লড়াই করে হার মানে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ একটি হাতে রেখে ২-০ তে জিতে নিয়েছে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com