1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ-সুশৃঙ্খল হয়েছে: সিইসি

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত সিসিক্যামেরা ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষন করেছি। কোথাও কোনো অনিয়ম, সহিংসতা, গোলযোগের চিত্র আমাদের চোখে পড়েনি।

সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন শেষ হাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা টেলিফোনেও নির্বাচন সুন্দর হওয়ার সংবাদ পেয়েছি। সিসিক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ কার্যক্রম আগামীতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার সুযোগ সৃষ্টি করবে।

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, প্রথম থেকেই বলে আসছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কী না, তা দেখা।

‘আপনারা দেখেছেন, আজ ভোটকক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেননি। ভোটাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে।’

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ের বিষয়টি নির্বাচনী সংস্কৃতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিশ্লেষণে আমরা এখনো যাইনি, এটা আমাদের বিষয়ও নয়। এটা রাজনীতিবিদরা বুঝবেন, আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।

নির্বাচন সুষ্ঠু হতে সিসিক্যামেরা নিয়ামক হিসেবে কাজ করছে কী না- জানতে চাইলে সিইসি বলেন, হতে পারে, কারণ গাইবান্ধায় সিসিটিভির মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ছিল। সেখানে আমরা বেশ গুরুতর অনিয়ম দেখতে পাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কমিশন পুরো নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ওই ঘটনায় হয়তো একটা বার্তা এসেছে। সিসিক্যামেরা দিয়ে নির্বাচনী পরিবেশ যেভাবে পর্যবেক্ষণ করা হয়- তাতে গুরুতর অনিয়ম ধরা পড়লে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের মনে হয়, গাইবান্ধার ঘটনায় একটি ইতিবাচক প্রভাব এ নির্বাচনে পড়েছে।

বড় পরিসরে সিসিক্যামেরার সক্ষমতা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবার ছোট পরিসরে সিসিক্যামেরা ব্যবহার করেছি। বড় পরিসরে বড় সক্ষমতার দরকার হয়। সে ধরনের সক্ষমতা তৈরির চেষ্টা নিশ্চয় আমাদের থাকবে।

এর আগে সকাল ৯টায় নির্বাচন শুরু হলে সিইসিসহ অন্য কমিশনাররা ঢাকায় বসে সিসিক্যামেরা ফুটেজ দেখার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com