1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

মার্কিন রণতরীতে ছড়িয়ে পড়েছে করোনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের ২৫ নাবিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে সিএনএন।

নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে প্রায় পাঁচ হাজার নৌসেনা রয়েছে।

দুদিন আগে পেন্টাগন জানিয়েছিল, জাহাজে করোনা আক্রান্ত তিন নাবিক রয়েছে। তবে ভাইরাস আক্রান্ত আরো নাবিক জাহাজে থাকতে পারে বলে জানিয়েছিল নৌবাহিনী।

এক কর্মকর্তা জানিয়েছেন,  আরো কয়েক ডজন করোনা আক্রান্ত থাকতে পারেন রণতরীতে। তবে আরেক কর্মকর্তা দাবি করেছেন, বিপুল সংখ্যক নাবিক ভাইরাস আক্রান্ত হয়ে থাকতে পারেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীমন্ত্রী থমাস মোডলি বলেছেন, ‘কতোটা সংক্রমিত হয়েছে তা নিশ্চিত হতে আমরা জাহাজের সব ক্রুকে পরীক্ষার প্রক্রিয়ায় আছি।’

তিনি বলেন, ‘থিওডর রুজভেল্টকে গুয়ামে নিয়ে আসা হচ্ছে। জেটি ছাড়া কোনো নাবিককে গুয়ামের কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com