1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

সেভ দ্য রোড শোকাহত : মুরাদ হত্যার দ্রুত বিচার দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
বাংলার কাগজ ডেস্ক : চলন্ত বাস থেকে ফেলে আবু সায়েম মুরাদ-এর হত্যাকান্ডের ঘাতকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সেভ দ্য রোড। একই সাথে ৮ নম্বর বাস মালিক-কর্তপক্ষকেও বিচারের আওতায় আনার দাবি জানান আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, শওকত হোসেন, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রমুখ।

১৬ অক্টোবর প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, নির্মম এমন হত্যাকান্ড এবারই প্রথম নয়, গত ২০ বছরে এমন ঘটনা ঘটেছে অর্ধশতরও উপরে। কিন্তু কখনোই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি, হয়নি বিচারও। যে কারণে এমন নির্মম ঘটনা ঘটাতে চালক-শ্রমিক কেউ ভয় পায় না, একবারের জন্যও ভাবে না যে পরে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে। যে কারণে বেপরোয়াভাবে বছর বছর এমন নির্মম ঘটনার সংখ্যা বেড়েই চলছে।

নেতৃবৃন্দ মুরাদ-এর পরিবারকে রাষ্ট্রিয়ভাবে কমপক্ষে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তর মাধ্যমে ঘাতক চালক-সহযোগি ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com