1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক আট হাজারের বেশি মানুষ মারা গেছেন ইউরোপের দেশ ইতালিতে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে আক্রান্তেরর সংখ্যাও। শেষ পর্যন্ত পাওয়া খবরে ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে। একইসঙ্গে সুস্থ হয়েছেন সোয়া লাখের বেশি মানুষ।

কোভিড-১৯ রোগ থেকে বাদ যাচ্ছেন না বিশ্বের শীর্ষ রাজনীতিবিদরাও। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ তালিকায় যোগ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম।

এদিকে এদিন দক্ষিণ আফ্রিকাসহ আরও কয়েকটি দেশ করোনাভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। যাতে বোঝা যাচ্ছে ভাইরাসটি তার জাল বিস্তার করে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com