1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

গালির বিপরীতে গালি দেওয়া নিষিদ্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ইসলাম ডেস্ক : গালি ব্যক্তি, পরিবার ও সমাজে অশ্লীলতা ছড়ায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেন, ‘মুসলমানকে গালি দেওয়া ফাসেকি এবং মুসলমানের বিরুদ্ধে লড়াই করা কুফরি।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৮)

গালিদাতার আমলের খাতায় গুনাহ লেখা হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘দুই ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয়, তখন তাদের উভয়ের গুনাহ তার ওপর বর্তাবে, যে প্রথমে শুরু করে; যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে।’ (সহিহ মুসলিম : হাদিস : ৬৪৮৫)

গালির বিপরীতে গালি না দিয়ে ধৈর্য ধারণ করা উত্তম। আবদুল্লাহ বিন উমর (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমাকে কেউ তার জানা তোমার কোনো ব্যাপার নিয়ে গালি দিলে তুমি তাকে তোমার জানা তার কোনো ব্যাপার নিয়ে গালি দিয়ো না। তাহলে তুমি এর সাওয়াব পাবে এবং সে এর পরিণাম ভুগবে।’ (সহিহুল জামে, হাদিস : ৫৯৪)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com