1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ

ঘূর্ণিঝড় সিত্রাং: প্রস্তুত ৭০৩০ আশ্রয়কেন্দ্র, নেওয়া হবে ২৫ লাখ মানুষ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে ধেয়ে আসার প্রেক্ষাপটে দুর্গত মানুষকে আশ্রয় দিতে ৭ হাজার ৩০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ২৫ লাখ মানুষ সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একসভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এনামুর রহমান বলেন, ‘এটা (ঘূর্ণিঝড় সিত্রাং) এরই মধ্যে সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়েছে। কেন্দ্র থেকে উপকূলের দূরত্ব ৪০০ কিলোমিটারের মতো এবং পেরিফেরি (ঘূর্ণিঝড়ের সীমানা) উপকূল থেকে ১৫০ কিলোমিটারের মতো দূরত্বে আছে। আবহাওয়াবিদদের মতে, সিত্রাংয়ের অগ্রভাগ আজ (সোমবার) সন্ধ্যায় আঘাত হানবে। আর মূল আঘাত হানবে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে।’

তিনি বলেন, ৭ হাজার ৩০টির মতো শেল্টার (আশ্রয়কেন্দ্র) প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে মানুষ নেওয়ার কাজ সকাল থেকে শুরু হয়েছে। এ মুহূর্তে এটা আরও জোরদার করা হচ্ছে। আশাকরি, ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে সরিয়ে আনতে পারবো। এরই মধ্যে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিদের বলা হয়েছে, তারা যেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে সম্পৃক্ত করে। দুর্গম এলাকা থেকে লোকজন সরিয়ে আনার ক্ষেত্রে তারা যেন সহযোগিতা করে। তারা এতে সম্মতি দিয়েছে- বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাজ করছে। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যারা আছে তারা তাদের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছে। আমরা এটুকু বলতে পারি সিত্রাং সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আঘাত হানবে। উপকূলীয় ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে। আর দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে।

১৩ জেলার মধ্যে রয়েছে— বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চল মহেশখালী, হাতিয়া, সন্দ্বীপ এগুলোও ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকজন সরিয়ে নিতে আমরা নির্দেশনা দিয়েছি। এরই মধ্যে আমাদের মানবিক সহায়তা যা আছে পৌঁছে দিয়েছি। শেল্টারের লোকজনকে আমরা দুপুরে, রাতের এবং আগামীকাল সকালে তিনবেলা খাবার দেওয়ার নির্দেশনা দিয়েছি।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয় ১৫ জেলার কত মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে? এর উত্তরে তিনি বলেন, আম্ফানে আমরা ২৪ লাখ ৭৬ হাজার মানুষকে শেল্টার দিয়েছিলাম। এবার আমরা ২৫ লাখের মতো টার্গেটে রেখেছি।

কতজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব তথ্য এখনো পাইনি। এখনো এটা যোগ করিনি। সুতরাং এখনই বলা যাবে না। আমরা কন্ট্রোলরুমে গিয়ে ঘণ্টায় ঘণ্টায় যোগ করে জানাবো।

এটা কি সিডরের মতো ধ্বংসাত্মক হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না। সিডর ছিল সুপার সাইক্লোন। সিভিয়ার সাইক্লোনের পর আর একটা স্তর আছে ভেরি সিভিয়ার সাইক্লোন। তারপর সুপার সাইক্লোন। এটার বাতাসের গতিবেগ ৮০ থেকে ১০০ কিলোমিটার। এটাকে সিভিয়ার সাইক্লোন বলা হয়। এটা ভেরি সিভিয়ার সাইক্লোন বা সুপার সাইক্লোন হওয়ার আপাতত কোনো প্রেডিকশন আমাদের নেই।

প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন শতভাগ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে এনে তাদের জীবনরক্ষা করা। একটি লোকও যদি মৃত্যুবরণ না করেন এটাই হবে বড় সফলতা। একই সঙ্গে গবাদিপশু রক্ষা করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কি পরিমাণ খাদ্য ও অর্থসহায়তা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা প্রতি জেলায় ৫ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। ড্রাই কেক এবং ড্রাই বিস্কুট পাঠিয়েছি। চাল, তেল, লবণ, চিনি, গুঁড়া মসলা পাঠিয়েছি। যাতে রান্না করে খাবার খেতে পারেন।

বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সর্বাত্মক রক্ষা করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলেও জানান ডা. মো. এনামুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com