1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

টয়লেটে যেসব ভুলে স্বাস্থ্যের ক্ষতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

লাইফস্টাইল ডেস্ক : আপাতদৃষ্টিতে কিছু মনে না হলেও বাথরুমের বেশ কিছু অভ্যাস আপনার স্বাস্থ্য ওপর যথেষ্ট বাজে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নিচে উল্লেখিত অভ্যাসগুলো দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন।

* কমোডে বেশি সময় বসে থাকা : অনেকেই আছেন যারা টয়লেটে বসে পত্রিকা পড়েন অথবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এ অভ্যাসকে উপভোগ্য মনে হলেও আসলে কিন্তু তা অর্শরোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কমোডে দীর্ঘসময় বসে থাকার ফলে মলদ্বারের ওপর ব্যাপক চাপের সৃষ্টি হয়, যার পরিণাম হতে পারে অর্শরোগ। টয়লেটে ১০ মিনিটের বেশি বসে থাকা উচিত নয়।

* কমোডের ঢাকনা খোলা অবস্থায় ফ্ল্যাশ করা: কমোড ফ্লাশ করার সময় মলের বিভিন্ন অংশ এবং মূত্র কমোড থেকে প্রায় ৬ ফুট পর্যন্ত উপরে ছড়িয়ে পড়তে পারে। তাই টয়লেট ফ্ল্যাশ করার সময় অবশ্যই ঢাকনা বন্ধ করে নিন, যাতে এসব নোংরা জিনিস বাতাসে না ছড়ায়।

* মলত্যাগের পর বেশি টিস্যু ব্যবহার করা: মলত্যাগের পর টিস্যু দিয়ে বেশি মোছামুছি না করাটাই ভালো। মলত্যাগের পর ১-২ বার টিস্যু ব্যবহার করে পরিষ্কার করে ফেলুন। মলদ্বার অতিরিক্ত মোছামুছি করলে আপনার মলদ্বারে ছোট ছোট ক্ষত সৃষ্টি হতে পারে, ফলে সেখানে প্রদাহ এবং চুলকানি সৃষ্টি হতে পারে। একবার টিস্যু ব্যবহার যদি আপনার কাছে যথেষ্ট মনে না হয় তাহলে ভেজা টিস্যু ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র: দ্য হেলদি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com