1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেল, সরঞ্জাম ধ্বংস

  • আপডেট টাইম :: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী ভোগাই নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার হাতিপাগার ভাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

প্রশাসন জানায়, ভোগাই নদীর হাতিপাগাড় ভাংগা এলাকায় পূর্ব পাড়ের তীর রক্ষা বাঁধ ভেঙে ভিতরে প্রবেশ করে ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এতে ওই এলাকার বসতবাড়ি ও অন্যান্য ফসলি জমি নদী ভাঙনের ঝুঁকিতে পড়ে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। এছাড়াও ১টি ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করা হয় এবং শ্যালুচালিত ৪৮টি মিনি ড্রেজার, ১১টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। একইসাথে বালু উত্তোলনের অবৈধ সরঞ্জাম রাখার অস্থায়ী ২টি ঘরও গুড়িয়ে দেয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করেছেন নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com