1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সাধুরপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বাবুকে গ্রেপ্তার দাবি

  • আপডেট টাইম :: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও নাশকতা মামলার আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি সোনা মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসী।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৫ জুন সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। ওই ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com