1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৫ মিনিটে করোনাভাইরাস শনাক্ত!

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মাত্র ৫ মিনিটে করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম একটি কিট তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই কিট তৈরির জন্য দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন অনুমতি দিয়েছে অ্যাবট ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠানকে।

শুক্রবার তাদের ওয়েবসাইটে অ্যাবট জানায়, আগামী সপ্তাহ থেকে তারা প্রতিদিন ৫০ হাজার কিট সরবরাহের পরিকল্পনা করছে।

অ্যাবট তাদের আইডি নাউ প্লাটফর্মের মাধ্যমে করোনাভাইরাসের পরীক্ষা শুরু করবে। স্থানান্তরযোগ্য এই প্লাটফর্মের ওজন মাত্র সাত পাউন্ড। এটি দ্রুত করোনা আক্রান্ত এলাকায় স্থানান্তর সম্ভব। প্রতিমাসে ৫০ লাখ কিট তৈরি করা যাবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করেছে।

এর আগে এফডিএ ৪৫ মিনিটে করোনা শনাক্ত করা সম্ভব এমন কিট তৈরির অনুমতি দিয়েছিল। এর এক সপ্তাহের মাথায় আরো দ্রুত শনাক্ত সম্ভব এমন কিট তৈরির অনুমতি দিলো সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৪৬৬ এ। করোনাভাইরাসে দ্রুত সংক্রমণের একটি বড় কারণ শনাক্তকরণ কিটের অভাব এবং শনাক্তে বিলম্ব।

শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজ্যে শনাক্ত কিটের অভাব। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করায় তারা হয়তো করোনা আক্রান্তদের পরীক্ষা করতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com