1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতীতে ড্রাগনফল ও পেয়ারা উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ড্রাগনফল ও পেয়ারা উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার দুপুরে গাজীপুরের বিএআরআই ফল বিভাগ,উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের আয়োজনে ও ঢাকার ফার্মগেটের পিবিআরজি এনটিপি-২, বিএআরসি অর্থায়নে শেরপুরের ঝিনাইগাতীর কালাকুড়া গ্রামের হাজী এগ্রী এন্ড নার্সারীতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ডেভলপমেন্ট অফ প্রোডাকশন প্যাকেজ অফ সেলেক্টেট হর্টিকালচারাল ইন রফটপ এন্ড ফিল কন্ডিশন ইন ডিফারেন্ট রেগিয়নস অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর পরিচালক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিএআরআই ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য ড্রাগনফল ও পেয়ারা উৎপাদনে আধুনিক কলাকৌশল সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের বিএআরআই ড.বাবুল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএআরআই ড. এ এসএম মেজবাহ উদ্দিন ও শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ মোঃ হুমায়ুন কবির, সফল উদ্যোক্তা ও হাজী এগ্রী এন্ড নার্সারীর পরিচালক মোহাম্মদ আল আমিন প্রমুখ।

প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তা, কৃষক ও কৃষাণীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে হাজী এগ্রী এন্ড নার্সারীতে গড়ে ওঠা ড্রাগন ফল ও সীডলেজ পেয়ারা বাগান পরিদর্শন করেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com