1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

১৩ ফুট লম্বা অজগর অবমুক্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় ১৩ ফুট লম্বা অজগর অবমুক্ত করেছে বন বিভাগ। রেসকিউ সেন্টারে ১০ দিন পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়।

শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক, কমলগঞ্জ উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সিনিয়র সহসভাপতি, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গত ৩০ মার্চ চা বাগান হতে অজগর সাপটি উদ্ধার করা হয়। রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণ শেষে সুস্থ অবস্থায় অজগরটি অবমুক্ত করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।

এর আগে গত ৩০ মার্চ শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগান এলাকা থেকে লাউয়াছড়া বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখে।

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্যের সংকটে বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে বের হয়ে আসছে। বিশেষ করে সংরক্ষিত বনের অজগর লোকালয়ে মানুষের বাড়িঘরে হানা দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com