1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ঢাকার পথে মেডিক্যাল সরঞ্জামবাহী চীনা বিমান

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেয়া চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মেডিক্যাল সরঞ্জামবাহী বিমানটি রওয়ানা দিয়েছে।

এটি আজ দুপুর আড়াইটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস এই তথ্য  জানিয়েছে।

জানা গেছে, আলিবাবার পক্ষ থেকে দেওয়া এই চালানে রয়েছে ৩০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লাখ মাস্ক। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতিশ্রুত টেস্টিং কিটস এবং পিপিই নিয়ে দ্বিতীয় চালান বৃহস্পতিবার ঢাকায় আসে। চীন সরকারের বিশেষ এই সহায়তার মধ্যে ছিল ১০ হাজার টেস্টিং কিটস, ১৫ হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, ডাক্তার ও নার্সদের ব্যবহারের ১০ হাজার পোশাক (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

এর আগে চীনা দূতাবাস বাংলাদেশকে পাঁচশর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com