1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চমক রেখে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ-২০২২ কে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে চমক রেখেছেন লিওনেল স্কালোনি। ইনজুরিতে থাকা জিওভানি লো সেলসোর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এক্সকুয়েল প্যালাসিওস। আরেক চমকের নাম হুয়ান ফয়েথ। ইনজুরি আক্রান্ত পাওলো দিবালাকেও রাখা হয়েছে স্কোয়াডে।

স্কোয়াড ঘোষণার সময় কোচ স্কালোনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের স্বপ্নযাত্রা শুরু হয়ে গেছে। এটা সেসব খেলোয়াড়দের তালিকা যারা আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির সম্মান রক্ষা করবে। বিশ্বকাপ দলে ডাক পেয়ে এবং আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়ে তারা গর্বিত। ভক্ত-সমর্থকেরা যে আশা করছে চলো সেই আশা পূরণ করি, একসঙ্গে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com