1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আকিজের করোনা হাসপাতাল নির্মাণের কাজ ফের শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

ঢাকা: সাময়িক বাধার পর ফের শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩০১ শয্যাবিশিষ্ট করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ কাজ। হাসপাতালটি নির্মাণ করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। রোববার (২৯ মার্চ) আকিজ গ্রুপের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফির নেতৃত্বে লোকজন হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করেছেন তারা। এখন পুনরায় হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে এ বিষয়ে কথা হয় এই করোনা হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা আশা করি, সরকার আমাদেরকে সিরিয়াসলি সাপোর্ট দেবে। আমাদের নেসেসারি (প্রয়োজনীয়) ক্লিয়ারেন্সগুলো তাড়াতাড়ি করে দেবে। আশা করি, সরকার আমাদের সব ধরনের সহযোগিতা করবে।‘

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com