1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রংপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০

রংপুর : রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। নিহতদের দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর অন‌্য দুজনের মৃত‌্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।

রংপুর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান দলের প্রধান নওশের আলী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর একটার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত অটোচালকের নাম হামিদুল ইসলাম দুখু (৪৫)। তার বাড়ি লালমনিরহাট জেলায়। এছাড়া তাৎক্ষণিকভাবে এক যাত্রীর পরিচয় মিলেছে। তিনি হলেন ইসমেতারা বেগম সুমি (৪২)।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান দলের প্রধান নওশের আলী বলেন, ‘খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে যাই। সেখানে গিয়ে দেখি ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তিন জনকে রমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুজনের মৃত‌্যু হয়।’

প্রত্যক্ষদর্শী, ফায়ারসার্ভিস ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে একটি খালি ইঞ্জিন বোনারপাড়া যাচ্ছিল। ইঞ্জিনটি অন্নদানগর স্টেশনের কাছে রেল ক্রসিং পার হচ্ছিল। একই সময় একটি অটোরিকশাও ক্রসিং পার হচ্ছিল। ইঞ্জিনটি অটোকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ গজ দূরে সামনে নিয়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

রমেক হাসপাতালের সর্দার আব্দুর রশিদ বলেন, ‘ট্রেন দুর্ঘটনার আমরা দুটি লাশ পয়েছি। এর মধ্যে সুমি নামে এক নারীর নাম পাওয়া গেছে। অপরজনের নাম বা পরিচয় এখনো জানা যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com