1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

টানা ২৪ বছর ধরে বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত ব্রাজিলের রেকর্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিশ্চিত করেছে শেষ ষোলো। পাশাপাশি এর মধ্য দিয়ে বিশ্বকাপের গ্রুপপর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে সেলেসাঁওরা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

ব্রাজিল সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে হেরেছিল গ্রুপপর্বে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ছোঁয় টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। আজ সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল ছাড়িয়ে যায় সবাইকে।

১৯৯৮ সালের পর গ্রুপপর্বের কোনো ম্যাচে আর হারেনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com