1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সিএনএন থেকে চাকরি গেলো শতাধিক কর্মীর

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বড় ধরনের ছাঁটাইয়ের কবলে পড়েছে আন্তর্জাতিক নিউজ নেটওয়ার্ক সিএনএন’র শতাধিক কর্মী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি থেকে একযোগে এত কর্মী ছাঁটাই এ বছরের মধ্যে আর কোথাও ঘটেনি।

জিও টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে টেলিভিশনটির সিইও পদে দায়িত্ব গ্রহণ করেন ক্রিস লিক্যাট। তিনি বলেন, চাকরি থেকে ছাঁটাই করা কর্মীরা অনেক দক্ষ ছিলেন। তাদের হারানোটা সত্যিই কষ্টদায়ক।

ছাঁটাই করা কর্মীদের উদ্দেশ্যে সিএনএন’র প্রকাশিত বার্তায় বলা হয়, আপনাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত মাসে প্রতিষ্ঠানটির কর্মীদের সতর্ক করে নতুন সিইও জানান, কর্মী সংকটের মাঝে কাজ করতে হবে।কর্মীদের কাজের উপরই প্রতিষ্ঠানটি টিকে থাকার বিষয়টি নির্ভর করবে।

সিএনএন থেকে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে সেটি প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে শতাধিক।প্রতিষ্ঠাটিতে ৪ হাজার ৪০০ জন কর্মী ছিলেন।

সিএনএন’র বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সিএনএন নয়, অন্যান্য মিডিয়াও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে- এএমসি নেটওয়ার্ক। এ প্রতিষ্ঠানটিও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com