1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

বিএনপি কার্যালয়ে পুলিশী হামলার ঘটনায় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র নিন্দা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম. এ. সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আজ ৭ ডিসেম্বর ২০২২ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশী হামলা, গুলিবর্ষণ এবং নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও  নিহত—আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলের সভা—সমাবেশ, মিছিল করার অধিকার আছে।  কিন্তু সরকার জনগণের সকল সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। ভয়ভীতির ও দমন পীড়ন চালাচ্ছে। সভা—সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি নেয়ার মতো অসাংবিধানিক বিধান চালু  করেছে। সম্প্রতি বিরোধী দল বিএনপির বিভাগীয় সমাবেশ গুলো করার সময় বাস, ট্রাক, লঞ্চ, থ্রি—হুইলার বন্ধ করে শুধু বিএনপির সমাবেশেই প্রতিবন্ধকতা তৈরি করেনি, সাধারণ জনগণের চলাচলেও বাঁধা তৈরি করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়া, শিক্ষার্থীদের স্কুল—কলেজে যাওয়ায় বাঁধা সৃষ্টি করেছে। বাস্তবে ঐসব এলাকার জনগণকে জিম্মি করে রেখেছিল।

নেতৃদ্বয় বলেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে জনসভার স্থান নিয়ে সরকার ও বিএনপি যে বাকযুদ্ধে লিপ্ত হয়েছে তা অপ্রয়োজনীয়। দেশের সম্পদ লুণ্ঠন, ব্যাংক ডাকাতি, অর্থপাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জনজীবনের সংকট নিরসনে সরকার নিজের ব্যর্থতা ঢাকার জন্যই এই পরিস্থিতি তৈরি করেছে।

বিবৃতিতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ১০ তারিখের সমাবেশকে ঘিরে গণগ্রেফতার ও গায়েবি মামলা দায়েরের ফলে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।  নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, গুলি করে মানুষ হত্যা করে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় করে তুললো এবং  সরকার তার ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো।

নেতৃদ্বয় বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও ভোট ডাকাতির দৃষ্টান্ত সৃষ্টিকারী শেখ হাসিনার সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন  দিতে হবে।

তাঁরা আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান।

– প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com