1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আর্জেন্টিনার জা‌র্সি পরে গু‌লি চা‌লি‌য়ে‌ছে, অথচ পু‌লিশ বল‌ছে তা‌দের কেউ না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভি‌যোগ ক‌রে বলেছেন, ‘পু‌লিশ নি‌জেরা বোমা রেখে আমাদের‌ তার দায় দি‌চ্ছে। নাটক কর‌ছে। ডি‌বি, পু‌লিশ, সোয়াত টি‌মের পাশাপা‌শি আর্জেন্টিনার জা‌র্সি ও হা‌তে শর্টগান নি‌য়ে গু‌লি চা‌লি‌য়ে‌ছে। বি‌ভিন্ন মি‌ডিয়ায় সে ছ‌বি দেখা গে‌ছে। এখন পু‌লিশ বল‌ছে, সে তা‌দের কেউ না। পু‌লিশ গতকাল সারা ঢাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।’

বৃহস্প‌তিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশা‌নে বিএন‌পি চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা ব‌লেন দলটির মহাস‌চিব।

ফখরুল বলেন, ‘১০ ডি‌সেম্বর যে কো‌নো মূ‌ল্যে বিএন‌পির পূর্ব নির্ধারিত সমা‌বেশ হ‌বেই।আমরা নয়াপল্ট‌নে যাব আমা‌দের শা‌ন্তিপূর্ণ সমা‌বেশ করা গণতা‌ন্ত্রিক অধিকার। সমা‌বেশ সুষ্ঠুভা‌বে কর‌তে দেওয়ার দা‌য়িত্ব সরকা‌রের।’

পু‌লি‌শের এ হামলা‌কে কাপুরু‌ষো‌চিত ও বর্বর উল্লেখ করে মির্জা ফখরুল ব‌লেন, ‘অনেক নেতাকর্মীসহ সাংবা‌দিক‌দের মোবাইল ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে। ক্যা‌মেরা ভে‌ঙে দি‌য়ে‌ছে। ক‌য়েকশ নেতাকর্মী‌কে আটক ক‌রে নি‌য়ে গে‌ছে। আমি দলীয় কার্যাল‌য়ের সাম‌নে ছিলাম। পু‌লিশ চ‌টের ব্যা‌গে ক‌রে বোমা, কক‌টেল এসব নি‌য়ে অফি‌সের ওপ‌রে গে‌ছে। প্রত্যেক‌টি রু‌মের দরজা ভে‌ঙে‌ছে। অফিসের ভেত‌রে থাকা সব কাগজপত্র, ফাইল, চেকবই নি‌য়ে গে‌ছে। চেয়ার-টে‌বিল ভাঙচুর ক‌রে‌ছে।’

বিএন‌পি অনেক সিনিয়র নেতা‌কেও এ সময় পু‌লিশ আটক ক‌রেছে অভিযোগ ক‌রে মহাস‌চিব আরো ব‌লেন, ‘তারা রুহুল ক‌বির রিজভী, শিমুল বিশ্বাস, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ম‌নির হো‌সেন, বাবুলসহ অনেক‌কে নি‌য়ে গে‌ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com