1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সমা‌বেশস্থ‌লে জায়গা না পেয়ে রাস্তায় বিএনপি নেতাকর্মীরা

  • আপডেট টাইম :: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ঢাকা: ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা গতকাল বি‌কেল থে‌কেই রাজধানীর গোলাপবাগ মাঠে আসতে শুরু ক‌রেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তারপরও গণসমাবেশ উপলক্ষে বিএন‌পির নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে গোলাপবাগ মাঠে আসতে থাকেন। কিন্তু মাঠে জায়গা না পাওয়ায় সমাবেশস্থলের আশপাশের এলাকা ও রাস্তায় তারা অবস্থান নিয়েছেন।

গণসমা‌বে‌শে আসা বিএন‌পি নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে দ‌ক্ষি‌ণে সা‌য়েদাবাদ, উত্তর খিলগাঁও ফ্লাইওভার, পুবে মা‌নিকনগর এবং প‌শ্চি‌মে কমলাপুর টি‌টিপাড়া পার হ‌য়ে গোপীবাগ এলাকার রাস্তায় অবস্থান নিয়েছে। এ সময় বিএন‌পি নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাই‌রেক্ট অ্যাকশন’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দি‌তে থা‌কেন।

শ‌নিবার (১০ ডি‌সেম্বর) দুপুর ১২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন সাংবা‌দিক‌দের বলেন, বিএনপির আজ‌কের সমাবেশকে কেন্দ্র করে কমলাপুর, ম‌তি‌ঝিলসহ আ‌শেপা‌শের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-৩ এর ২৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যাব-৩ এর সদস্যরা কাজ করছে এবং সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতেও সবাই মি‌লে কাজ করছে। আমা‌দের টহল অব্যাহত র‌য়ে‌ছে। এখন পর্যন্ত কোনো ধরনের সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়‌নি। যেকো‌নো ধর‌নের প‌রি‌স্থি‌তি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত র‌য়ে‌ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com