1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেসি-আলভারেজ রূপকথায় স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ডান দিকে একাই বল নিয়ে এসে ৬৯ মিনিটে ক্রোয়েট ডিফেন্সকে ছিন্নবিচ্ছিন্ন করে লিওনেল মেসি যেভাবে বল বানিয়ে দিয়েছেন, এক কথায় সেটিকে বলা যায় আউট অব দ্য ওয়ার্ল্ড পারফরম্যান্স। মেসির জাদু আর দুরন্ত  আলভারেজে লুক মদরিচের ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

মেসির দেড়যুগের ফুটবল ক্যারিয়ারে আক্ষেপ হয়ে আছে একটি বিশ্বকাপ ট্রফি। তিন বিশ্বকাপের মধ্যে দ্বিতীয়বার সেই রূপকথার ফাইনালে নাম লিখিয়েছে আলবিসেলেস্তারা। ১৮ ডিসেম্বর ফ্রান্স-মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে লড়বেন মেসিরা। এবার শুধু ট্রফিটা নিজেদের করে ফেলা।

মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা। জোড়া গোল করেন আলভারেজ। দুটির পেছনেই অবদান মেসি। পেনাল্টি থেকে বাকি গোলটি করেন মেসি নিজেই।

৩১ মিনিটে গোলরক্ষক লিভাকোভিচ আলভারেজকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। হলুদ কার্ড দেখেন গোলরক্ষক। প্রতিবাদ করতে এলে কোভাচিচ। ডান দিকে দারুণ শটে গোল দিয়ে এগিয়ে দেন মেসি। বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। এ ছাড়া সব মিলিয়ে ১১ গোল দেন তিনি।

শুধু তাই নয়, একটি রেকর্ডও গড়েছেন ফুটবল জাদুকর। ১৯৬৬ বিশ্বকাপ থেকে তিনিই প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপের তিনটি ম্যাচে গোল করেছেন এবং নিজে করিয়েছেন।

মেসির পর আলভারেজের গোল। ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল দেন তিনি। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। মাঝমাঠের একটু সামনে মেসি থেকে বল পেয়েই ভোঁ দৌড় দেন আলভারেজ। তাকে আটকাতে পারেননি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। গোলরক্ষকের খুব কাছে গিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান দিগুণ।

প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। ২০১০ সালে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে এগিয়ে ছিল একই ব্যবধানে। অন্যদিকে দ্বিতীয়বারের মতো প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে আর্জেন্টিনা ৫টি আক্রমণ করে, যার মধ্যে ৪টি ছিল অন টার্গেট। অন্যদিকে ক্রোয়েশিয়া ৪টি শট নিলেও একটিও অন টার্গেট ছিল না।

বিরতি থেকে ফেরার পর ৬৯ মিনিটে মেসির চোখ ধাঁধানো অ্যাসিস্ট দেখে ফুটবল বিশ্ব। মেসি ডানদিকে বল পেয়েই এগিয়ে আসেন ডি বক্সের দিকে। পাশে দুজন থাকলেও মেসিকে থামাতে পারেনি ক্রোয়েশিয়ার কোনো ডিফেন্ডার। একদম লাইনের পাশ থেকে গোলমুখে অসাধারণ পাস দেন মেসি। সেখানে থাকা আলভারেজ আলতো টোকায় জড়িয়ে দেন জালে। ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জিতে জিতে আর্জেন্টিনা।

স্কালোনির শিষ্যরা আজ অসাধারণ খেলে। বল দখলের লড়াইয়ে না গিয়ে মনোযোগ ছিল আক্রমণে। অসাধারণ গতি আর খিপ্রতায় স্রেফ বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। আক্রমণে যাওয়ার আগেই আর্জেন্টিনা হাজির হয়েছে পালটা আক্রমণ নিয়ে। ব্রাজিল যেটা পারেনি সেটাই নিখুঁতভাবে করে দেখিয়েছে আর্জেন্টিনা।

পুরো ম্যাচে ক্রোয়েশিয়া ১২টি শট নিলেও মাত্র ২টি শট ছিল অনটার্গেট। আর আর্জেন্টিনার ৮টি শটের মধ্যে ৬টিই অনটার্গেট।  ১৯৬৬ সাল থেকে ক্রোয়েশিয়া দ্বিতীয় দল যারা সেমিফাইনালে মাত্র ২টি অনটার্গেট শট নিয়েছে। ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস মাত্র ১টি শট নিতে পেরেছিল।

এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এর আগের ৫টির মধ্যে দুটিতে জিতেছে ম্যারাডোনার উত্তরসূরীরা। ২০১৪ সালে সবশেষবার ফাইনালে তারা জার্মানির বিপক্ষে হেরেছিল। এবার ফ্রান্স কিংবা মরক্কো যেই আসুক, মেসির স্বপ্ন কি পূরণ হবে? মেসির স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার দিনে শেষ হয়ে মদঃরিচের স্বপ্ন। ২০১৮ সালে ফাইনালে হেরেছেন, আর এবার ফাইনালে। বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারের জীবনে আক্ষেপ হয়ে থাকবে এই ট্রফি। মেসি কি আক্ষেপ ঘোচাতে পারবেন?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com