1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘কোনো নাগরিক ফেরত আসতে পারবে যথাযথ প্রক্রিয়ায়’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

বাংলার কাগজ ডেস্ক : ভারতে নাগরিকপঞ্জি প্রকাশ ও সংশোধিত নাগরিকত্ব আইনের পরিপ্রেক্ষিতে সীমান্ত দিয়ে অনেক মানুষ বাংলাদেশে ঢুকছে বলে খবর প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নাগরিক দেশটিতে থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আসতে পারবে।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই কথা বলেছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের কতিপয় পত্রিকায় বা অনলাইনে ‘জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, ‘বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবহিত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে। এ নিয়ম কেবল ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশের নাগরিক অবস্থান করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা হয়।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি। শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com