1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৭ আয়ুর্বেদিক খাবার নিয়মিত খাওয়া উচিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

লাইফস্টাইল ডেস্ক : আয়ুর্বেদিক উপাদানগুলোর গুণের কথা শুনলে যে কারো মনে হবে যে, আজ থেকেই এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার।

দুই দশকেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক সেবাদানকারী ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান ‘কৈরালি আয়ুর্বেদিক গ্রুপ’ এর গবেষক ডা. রাহুল ডোগরা বলেন, ‘দৈনন্দিন খাবারের তালিকায় এমন খাবার থাকা যা উচিত স্বাদের দিক দিয়ে মিষ্টি, টক, নোনতা, ঝাঁঝালো, ঝাল এবং কষপূর্ণ- এই ছয়টির অন্তত একটি। সঠিক খাবারে থাকে বিশুদ্ধতা যা শরীরকে সুস্থ রাখে, কর্মোদ্যমকে পুনরুজ্জীবিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়।’

* আদা: অনেকেই চায়ের সঙ্গে আদা খেয়ে থাকেন। বিভিন্ন উপকারী গুণাগুণের জন্য আদা সুপ্রসিদ্ধ। আদা একইসঙ্গে- পেটের প্রদাহরোধী, ক্ষুধাবর্ধক, গ্যাসরোধী এবং পেটের মেদ রোধকারী। ডা. ডোগরা বলেন, ‘আয়ুর্বেদিক শাস্ত্রে আদা বমি ভাব রোধ করতে ব্যবহৃত হয়। আদার শুকনো মূল কাজু বাদাম তেলের সঙ্গে মিশিয়ে মালিশ করলে হাড়ের জয়েন্টের ব্যথার উপশম হয়। এছাড়া মাইগ্রেনের ব্যথা কমাতে এবং শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

* অশ্বগন্ধা মূল: ভারতের বিখ্যাত খাদ্যদ্রব্য ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ডাবর’ তাদের ঔষধি গুণসম্পন্ন খাদ্য চব্যনপ্রাস-এ মূল অন্যতম মূল উপাদান হিসেবে অশ্বগন্ধার মূল ব্যবহার করে। আয়ুর্বেদ শাস্ত্রে এটি মূলত মানসিক চাপ, দুশ্চিন্তা ও ক্লান্তি দূর করার কাজে ব্যবহৃত হয়। এছাড়া এর পাতা শরীর ফোলাজনিত ব্যথা বা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস প্রতিরোধে সহায়তা করে। এছাড়া অশ্বগন্ধা পুরুষের শুক্রাণু বৃদ্ধিতেও সহায়তা করে।

* হলুদ: এটি বর্তমানে বিশ্বের একটি বহুল প্রচলিত ‘সুপারফুড’ হিসেবে পরিচিত। কারণ হলো- এর বিশেষ প্রতিরোধ ক্ষমতা। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাংগাসের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে এর জুড়ি মেলা ভার। ত্বকের চিকিৎসা, যকৃত বিশুদ্ধকরণ এবং ডায়াবেটিস রোগের প্রতিরোধক হিসেবে এর ব্যবহার বিশ্বজুড়ে সমাদৃত। মসলা হিসেবে ব্যবহার ছাড়াও হলুদ চা, হলুদ দুধ- এরকম নানাভাবেই খাবারের তালিকায় হলুদ যুক্ত করা যায়।

* ঘি: যারা খাবারের সুস্বাদের জন্য ঘি খেয়ে থাকেন তাদের জন্য সুখবর হলো, ঘি আসলে শরীরে কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এতে আছে ওমেগা-৩ নামক ফ্যাটি অ্যাসিড, যা হার্টকে সুস্থ রাখে।

* তুলসী: আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী, আদা এবং এলাচ একত্রে সেদ্ধ করে গলার ক্ষত, মাথাব্যথা এবং কিছু চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। নিয়মিত তুলসী পাতা সেবনে রক্তের বিশুদ্ধতা বাড়ে, ব্লাড সুগারের পরিমাণ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

* ব্রাহ্মী শাক: নিয়মিত ব্রাক্ষ্মী লতা অর্থাৎ ব্রাক্ষ্মী শাক সেবনে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সক্ষমতা বৃদ্ধি পায়। এটি স্মৃতিশক্তি বর্ধক হিসেবেও কাজ করে। তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকার কারণে বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত এটি সেবন করা উচিত নয় বলে মনে করেন ডা. ডোগরা।

তথ্যসূত্র: হাফিংটন পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com