1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১০ বছর পূর্তি অনুষ্ঠানে নিবন্ধন চাইলো এনডিবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
বাংলার কাগজ ডেস্ক : ১০ বছর পূর্তি অনুষ্ঠানে নিবন্ধন চেয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ। ৩০ ডিসেম্বর তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির ১০ বছরে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জনগণের দাবি বাস্তবায়নে বেশি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের জন্য নিবেদিত একমাত্র রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেয়াটা হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করলে বর্তমান কমিশনের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

সভায় বক্তব্য রাখেন- নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কবি বিমল সাহা, আল আমিন মুন্না প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com