1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

আদালতে স্বীকারোক্তি : নালিতাবাড়ীতে জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যা করা হয় রহমানকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

নালিতাবাড়ী (শেরপুর) : নিজেদের মধ্যে জুয়া খেলার পাওনা টাকা আদায় নিয়ে হত্যা করা হয় নালিতাবাড়ীর মরিচপুরান টেকনিক্যাল স্কুলের নির্মাণাধীন ভবনের শ্রমিক ও ওই গ্রামেরই আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমানকে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে শেরপুরের জুডিশিয়াল মাজিস্ট্রেট শরিফুল ইসলামের কাছে ১৬৪ ধারায় এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত তিন যুবক।
পুলিশ জানায়, গত ১লা ডিসেম্বর রবিবার রাতে মরিচপুরান টেকনিক্যাল স্কুলের নির্মাণাধীন ভবনের চার তলার ছাদে বসে ওই ভবনের কাজে নিয়োজিত শ্রমিক একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান (২৮), আমজাদ আলীর ছেলে সুজন (২৩), পার্শ্ববর্তী পিছলাকুড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে সিদ্দিক (২৪) ও ভবনেই থাকা জামালপুরের মেলান্দহ উপজেলার টনকি শেখপাড়া গ্রামের ছাবের আলীর ছেলে মোকছেদুর রহমান (২৪) তাস নিয়ে জুলা খেলতে বসে। খেলায় একে একে তিনজনই আব্দুর রহমানের কাছে হেরে যায়। এসময় রহমানের স্ত্রী বাড়ি ফিরতে মোবাইল কল দিলে রহমান বাড়ি চলে যেতে চায়। এমতাবস্থায় শ্রমিক মোকছেদুর রহমান আগের দিন তার জিতে নেওয়া ২শ টাকা দাবী করে রহমানের কাছে। রহমান পরদিন দেবে বলে জোর করে খেলা ছেড়ে উঠে সিঁড়িতে চলে আসে। এতে রাগান্বিত হয়ে মোকছেদুর পেছন দিক থেকে রহমানকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রহমান ছিটকে ভবন থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে মোকছেদুর এবং সঙ্গীয় সিদ্দিক ও সুজন নিচে নেমে রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। ফলে দ্রুত তারা ভবন থেকে একটু দূরে ধান ক্ষেতের আইলে ফেলে আসে।
এদিকে পরদিন সোমবার সকালে রহমানের মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে জমি সংক্রান্ত বিরোধ চলে আসা প্রতিপক্ষের আজিজুল হক আজি (৬০) নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকালে মোবাইল কলের সূত্র ধরে ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় প্রথমে সন্দেহজনকভাবে সিদ্দিককে আটক করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অপর সহযোগী সুজনকে নিজ বাড়ি ও হত্যাকারী মোকছেদুরকে ওই ভবন থেকে রাতেই গ্রেফতার করে পুলিশ। এরপর রাতভর জিজ্ঞাসাবাদে হত্যার পুরো ঘটনা স্বীকার করে তারা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপরাধ স্বীকারের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আসামীরা আদালতেও স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com