1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২২ মার্চ) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় মোটরসাইকেলযোগে ঘুরে ঘুরে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাজী ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। ঈদকে সামনে রেখে তার এই গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

হাজী ফরহাদ হোসেন বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন। আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে অংশ নেওয়াই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৯নং মরিচপুরান ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনগণের সমর্থন প্রত্যাশা করছেন।

হাজী ফরহাদ হোসেন একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হিসেবে এলাকায় সুপরিচিত। বিভিন্ন সময়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তার অবদান রয়েছে বলে স্থানীয়রা জানান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার এই গণসংযোগ কর্মসূচি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com