1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পুলিশ-আমলার ওপর নির্ভর করে টিকে আছে আ.লীগ: ফখরুল

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

ঢাকা: আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। তারা এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে সাধারণ মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষের আন্দোলন শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে বেআইনিভাবে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে তারা ক্ষমতা দখল করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি অত্যন্ত পুরোনো দল, অথচ তারা এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের এখন পুলিশ এবং আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে—উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবাই এখন এই সরকারকে সরিয়ে দেওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একমত হয়েছে। সবাই ১০ দফা কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন সফল করবে।

এর আগে সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকলেও বিএনপি মহাসচিব বেলা ১১টা ৫০ মিনিটে পল্টনের গণঅবস্থান কর্মসূচিতে এসে পৌঁছান। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে এ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এর মধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর রয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা। সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটসঙ্গীরাও এ কর্মসূচি পালন করছে।

এদিকে বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীসহ সারাদেশে বিভাগীয় শহরগুলোতে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারা বসিয়েছেন। ঢাকার গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com