1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িতে উঠে কোপানো হলো নারীসহ ৬ জনকে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা পাঁচ দিনের বন্যার পর পানি নামতে শুরু, তবু ভোগান্তির শেষ নেই পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮ কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নালিতাবাড়ীতে দিনব্যাপী ডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে চাই: আব্বাস

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা বা টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিলের মাধ্য‌মে সরকারের পতন ঘটাতে চাই।

বুধবার (১১ জানুয়া‌রি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।

এসময় মির্জা আব্বাস বলেন, সরকারি দ‌লের একজন বিএনপি নেতাদের কটাক্ষ করেছেন। তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। শা‌লীনতা বজায়‌ রে‌খে কথা বলুন। বিএনপির যেসব নেতা‌দের ছোট বল‌ছেন, তারা কেউই ছোট নয়। এসব নেতাকর্মীরাই সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

সরকারকে সতর্ক করে বিএন‌পির এই নেতা বলেন, ১০ দফা দাবি দ্রুত মেনে নিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে আবার ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ, তাই জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com