1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

দেশে করোনার গতিকে ধীর করে দিতে পারে তাপমাত্রা: গবেষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বাংলাদেশেও করোনায় আক্রন্তের সংখ্যা বাড়ছে। তবে এ বিষয়ে গবেষণা করে ইতিবাচক তথ্য দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক।

তারা জানিয়েছেন, দেশে কোভিড-১৯ এর বিস্তারের গতিকে ধীর করে দিতে পারে তাপমাত্রা।

সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন গবেষক দলের সদস্য ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন।

গবেষক দলে ছিলেন, সিকৃবির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন, ফার্মাসিউটিক্যালস ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, একোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমেদ হারুন-আল-রশীদ, এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. মো. ইরতিজা আহসান, ফার্মাসিউটিক্যালস ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. আব্দুস শুকুর ইমরান। গবেষণাটির প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।

সহযোগী অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন বলেন, ‘বর্তমান তাপমাত্রায় করোনাভাইরাসের গতি যে একেবারেই ধীর গতিতে চলে আসবে এমনটাও বলা যাচ্ছে না। কারণ ইতিমধ্যেই ‘সার্স করোনাভাইরাস-২’ ভাইরাসটির মধ্যে বিরূপ পরিবেশে নিজেকে পাল্টে ফেলার চারিত্রিক লক্ষণ দেখে গেছে। সেজন্য আমরা বলেছি, করোনাভাইরাসের বিস্তারের গতি কিছুটা হলেও কমাতে পারে আমাদের  তাপমাত্রা। তবে এ বিস্তার একেবারে কমে যাবে এমনটি বলা যাচ্ছে না। কারণ বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে ভাইরাসটি ৭০ ডিগ্রি তাপমাত্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়। যদিও এত  উচ্চ তাপমাত্রা আমাদের প্রকৃতিতে পরিলক্ষিত হয় না।

করোনা বিস্তারে দেশের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ও ঘনবসতিপূর্ণ ঢাকা হটস্পট হিসাবে কাজ করবে বলে গবেষণায় উল্লেখ করা হয়। তবে গবেষক দল দেশের মানুষকে সাবধান করে বলছেন, ‘যেহেতু ভাইরাসটির মধ্যে বিরূপ পরিবেশে নিজেকে পাল্টে ফেলার চারিত্রিক লক্ষণ রয়েছে তাই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যাতে কমিউনিটি বিস্তার না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কমিউনিটি বিস্তার ঘটে তাহলে দেশ ভয়ঙ্কর মহামারির দিকে এগিয়ে যেতে পারে।’

বায়োইনফরম্যাটিক্সের বিভিন্ন গবেষণা পদ্ধতি, স্যাটেলাইট ইমেজিং ও এপিডেমিওলজির বিভিন্ন ডাটাবেইজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার ও তাপমাত্রার প্রভাব নিয়ে গবেষণা করেন তারা।

গবেষণাপত্রটি ন্যাচার রিসার্স গ্রুপের একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পর্যালোচনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com