1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক, যা বললেন রাফি

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হানি রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। এখন আবার শোনা যাচ্ছে, তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার। এ প্রসঙ্গে এবার স্পষ্ট বার্তা দিলেন তিনি।
5
রায়হান রাফি ও তমা মির্জা

এরই মধ্যে নতুন করে শোনা যাচ্ছে, তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি এ ব্যাপারে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন রাফি। একটি অনুষ্ঠানে নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরো অধিকতর মধুর নাকি তিক্ততায় আছে এখন?

এ প্রশ্নের জবাবে রাফি বলেন, ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের মধ্যকার সম্পর্কটা। আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’

দুজনকে ঘিরে আগের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আসলে সেসব শুধুই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com