1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

নীলফামারীতে একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: শহরের একই এলাকায় আওয়ামী লীগের “শান্তি সমাবেশ” আর বিএনপির “পদযাত্রা” নিয়ে টানটান উত্তেজনার মাঝেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পৌর সুপার মার্কেটের উত্তর প্রান্তে শান্তি সমাবেশ এবং জেলা বিএনপি মার্কেটের দক্ষিণ প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করে। একই এলাকায় দুই দলের সমাবেশ নিয়ে শুক্রবার থেকেই শহরে টান টান উত্তেজনা দেখা দেয়।
গতকাল সকাল ১১টার পর পরেই আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। একই সময়ে জেলা বিএনপির সিনিয়র নেতারা মার্কেটের অপর প্রান্তের মঞ্চে অবস্থান নেন।
এদিকে আওয়ামী লীগের সমাবেশ চলা অবস্থায় অপরপ্রাপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পরে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হওয়ার পরে বিএনপি শহরে মিছিল ও সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার রুমিন ফারহানা উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। পদযাত্রায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, মীর সেলীম ফারুকসহ স্থানীয় অন্যান্য নেতারা।
অপরদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, হাফিজুর রশীদ মঞ্জু, আহসান রহীম মঞ্জিল, আবুজার রহমান, মুসফিকুল ইসলাম রিন্টু, আরিফ হোসেন মুন, ওয়াদুদ রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com