
নকলা, শেরপুর: রাজনীতি শুধু পদ-পদবি কিংবা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সাহস জোগানো এবং এলাকার উন্নয়নে কাজ করাই একজন জনসেবকের প্রকৃত পরিচয়। এমন মানবিক পরিচয় নিয়েই শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু।
তিনি এর আগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনী অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় যোগাযোগ। বিশেষ করে এলাকার গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ।
এলাকার মানুষের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও নানা সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছেন মিন্টু। শুধু কথায় নয়, পাঠাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর উদ্যোগে ও প্রচেষ্টায় দৃশ্যমান অনেক কাজ হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। এসব কাজ ও মানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ততা তাঁকে নতুন করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধার পরে পাঠাকাটা ইউনিয়নের বিএডিসি’র হিমাগার মোড়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন তিনি। সভায় এলাকার উন্নয়ন, জনসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
মোবারক হোসেন মিন্টুর কাছে নির্বাচন কেবল একটি পদে যাওয়ার লড়াই নয়, বরং মানুষের পাশে থেকে কাজ করার আরেকটি সুযোগ। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা—যে মানুষটি দীর্ঘদিন ধরে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন, তিনি যেন ভবিষ্যতেও সেই মানবিক সম্পর্ক অটুট রেখে পাঠাকাটার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে পারেন।
পাঠাকাটা ইউনিয়নের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আবারও চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন মোবারক হোসেন মিন্টু। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তাঁর দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে।