
স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও গাজীপুর এম.এ.এস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম আরিফের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর সাবেক সেক্রেটারি জেনারেল হাফেজ মাওঃ মুখলেছুর রহমান।
আকাবা আলিয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক লুৎফর রহমান রফিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, তারাগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক ও মসজিদে মনোয়ারার খতিব মাওলানা ইলিয়াস, গোল্লারপাড় মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি তাজুল ইসলাম, নকলা আন-নূর আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মাহদী হাসান, ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও অণলবর্ষী বক্তা মোস্তফা হোসেন প্রমুখ।
এসময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রব্বানী, জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন,মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, খন্দকার আব্দুল আলীম, সভাপতি সারোয়ার হোসাইন, কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সহ-সভাপতি নুর আলম হাসান নয়ন, সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও ধর্মপ্রাণ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।