1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

যেভাবে গ্রেপ্তার হলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ঢাকা : বঙ্গবন্ধুকে হত্যার পর প্রায় ৪৫ বছর আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। করোনাভাইরাসের কারণে সবকিছু যখন থমকে গেছে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তারের বিষয়টি।

জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে পুলিশের সন্দেহ হয়, এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি তার নাম-ঠিকানা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ পরিদর্শক (নি.) জহুরুল হক। তিনি আবদুল মাজেদকে জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে সন্দেহজনকভাবে রিকশায় করে যাওয়ার সময় আবদুল মাজেদকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার নাম-ঠিকানা প্রকাশ করেন। স্বীকার করেন, তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন গ্রেপ্তার এড়ানোর জন্য ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি।

আবদুল মাজেদ ধানমন্ডি থানায় দায়ের করা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখানো পর্যন্ত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com