1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

ডোমারের চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১ মার্চ, ২০২৩
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল তিনটার দিকে চিলাহাটি রেল স্টেশন হতে পাঁচশ গজ দুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকাল তিনটার দিকে। স্টেশনের পাঁচশ গজ দুরে ওই যুবক হয়তো আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনের উপর শুয়ে ছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে পেট হতে দ্বিখন্ডিত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা(ওসি) সাকিউল আযম জানান, মরদেহ উদ্ধার ও আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে রেল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com