1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ১৭ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ১২৩ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ১৬৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন বিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

মীরজাদী সেব্রিনা জানানৱ, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, নারী ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, ১ জন কুমিল্লার ও ১ জন চট্টগ্রামের।

আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে মোট ৭ হাজার ৯৯২টি আইসোলেশন বেড রয়েছে। আইসিইউ রয়েছে ১১২টি। ঢাকার বাইরে ৩৩টি আইসিইউ ঢাকায় ৭৯টি। ডায়ালাইসিস বেড রয়েছে ৪০টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com