1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: “কর্তব্যের তরে, করে গেলো যারা আত্নবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” এ প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার সকালে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১২ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোয়ার আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এএইচএম মাহফুজুর রহমান, ছয় উপজেলার অফিসার ইনচার্জসহ নিহত পুলিশ সদস্যের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com