1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুয়াকাটায় ৫টি পদ্ম গোখরা অবমুক্ত করলো এনিমেল লাভারস

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় ৫টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে গত বুধবার দুপুরের দিকে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে এসব সাপ অবমুক্ত করেছে।

এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা। মঙ্গলবার দুপুরের দিকে এসব সাপ পটুয়াখালী আইনজিবী সমিতির সামনে থেকে আলমগীর নামের এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করে তারা। পরে সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াকে ছেড়ে দেয়া হয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বন্যপ্রাণী সংরক্ষণে তৎপর রয়েছে বন বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com