মোঃ সাগর আলী, নীলফামারী: “তিস্তা ব্যারেজের উজানের ড্রেজিং এর মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলায় তিস্তা নদীর বামতীর সংরক্ষণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা” শীর্ষক প্রকল্পের উপর নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ ) তিস্তা ব্যারেজ অবসর রেস্ট হাউজের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রংপুর (পুর) প্রধান প্রকৌশলী মো.মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সিইজিআইস এর রিসার্চ কনসাল্টার নোশিন তাবাসসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মো: রমজান আলী প্রামানিক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা বিষয়ক) মুহাম্মদ আমিরুল হক ভূঞা, ঢাকা বাপাউবো পরিকল্পনা এর প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস, পরিকল্পনা-২এর তত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা।
এ কর্মশালায় তিস্তা নদী কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গনের কারণ ও প্রতিকার, ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি, তিস্তা এবং এর আওতাধীন অন্যান্য নদীসমূহের মাধ্যমে সংযোগ স্থাপন করে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করাসহ নদীভিত্তিক বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করণসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।
উক্ত কর্মশালায় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফা-উদ-দৌলা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল জোনের সকল নির্বাহী প্রকৌশলী,নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।