
বান্দরবান : সারাদেশে ন্যায় “পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে জাতীয় পাট দিবস।
সোমবার সকালে পার্বত্য জেলা পরিষদ কার্যালয় হতে বের করা হয় র্যালী। র্যালী শেষে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
দিনদিন প্লাস্টিক পলিথিন ব্যবহারের ফলে পার্বত্য এলাকায় পাট চাষ প্রায় বিলুপ্তি পথে। পাটকে উৎপাদন বাড়াতে হলে প্লাস্টিক পলিথিন বর্জন করার আহব্বান জানান বক্তারা।
এসময় জেলা পরিষদের সদস্য সিংয়ইন ম্রো, সংত্রং ত্রিপুরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছারসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।