1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উলিপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আটক ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চালক এক যুবকের লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ যুকবকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় উলিপুর উপজেলার কুড়িগ্রাম চিলমারী সড়কের পাশে কিশামত মালতিবাড়ী গ্রামের একটি পুকুর থেকে ট্রাক্টর চালক আরিফুল ইসলাম (৩৫)এর লাশ উদ্ধার করে।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর  বি-সার্কেল মহিবুল ইসলাম,উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান তাৎক্ষণিকভাবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা শুরু করে।

এরপর মঙ্গলবার রাতেই নিহত ট্রাক্টর চালকের পরিবারের দেয়া তথ্য ও প্রযুক্তির সহোয়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে পৌরসভার হায়াৎখা গ্রামের আব্দুল্লাহ’র ছেলে আসাদুল হক (৪০), পূর্ব শিববাড়ী গ্রামের বদিউজ্জামানের ছেলে নয়ন মিয়া (২৪), কিশামত মালতিবাড়ী গ্রামের নুরল মাষ্টারের ছেলে ওবায়দুর রহমান মিল্টন (৪৫) মৃত আব্দুল হামিদের ছেলে শাহিন আলম বাবু ওরফে বুলেট বাবু (৪২) কে গ্রেফতার করে।

জানা গেছে, আরিফুল পৌরসভার পাখিমারির টারী গ্রামে তার নানার বাড়িতে থেকে মাসহ ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতো।স্বজনরা জানায়, গত ৩ দিন আগে সে বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।

এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার বিকেলে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com