
বান্দরবান : বান্দরবানে আলীকদম উপজেলার অবৈধ গরু চোরাচালানকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মিসবাহ উদ্দিন (২৩) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় গিয়াস নামে আরেক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে কুরুকপাতার ইউনিয়নের ইন্দুরমুখ নামক এলাকায় এই ঘটনাটি হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলা ৩নং নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিন ছেলের।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সীমান্ত সড়ক দিয়ে অবৈধ পন্থায় গরু চোরাকারবারি দল চোরাচালান করতে যায়। সেখানে গরু নিয়ে আসার পর গরু ভাগ-বন্টন নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ হয়ে সংঘর্ষ লেগে যায়। এতে ঘটনাস্থলে দা দিয়ে কোপ দিলে মাথা যখম হয়ে একজন নিহত হয়। গুরতর আহত হয় একজন।
আলীদকম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, গরু চোরাকারবারি চক্রটি দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।