1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে পাইন্ডিচা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মার্চ, ২০২৩

বান্দরবান : পুণ্যার্থীদের শেষ শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য আয়োজনে ২দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা মধ্যদিয়ে বান্দরবান পারাহিতা পাড়া বৌদ্ধ অনাথালয় বিহারের প্রয়াত অধ্যক্ষ পাইন্ডিচা মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো।

শনিবার (১১ মার্চ) বিকেলে শহরে রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন বৌদ্ধ বিহারে প্রাঙ্গনে ধমীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান পালন শেষে এ দাহক্রিয়া সম্পন্ন করে ভিক্ষুসংঘ ও বিহার পরিচালনা কমিটির দায়ক-দায়িকারা।

সৎকার অনুষ্ঠানে বান্দরবানে রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বিহারাধ্যক্ষ ভদন্ত বিচরিন্দ মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি দুংহ্রী কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বিহারাধ্যক্ষ ভদন্ত আসাফা মহাথের। এসময় প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর এবং গেস্ট অব অনার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র বেবি ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক’শ বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী।

এসময় বৌদ্ধ ধর্মের কৃষ্টি অনুসারে মারমা তরুণ-তরুণীদের সইং নৃত্য প্রদর্শন করা হয়। পরে সইং নৃত্য ও ধূম্রবাজি দিয়ে শবদাহ এবং বিশ্ব শান্তির কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল কামনার মধ্যদিয়ে ২দিনব্যাপী মহাথেরাের এই অন্ত্যোষ্টিক্রীয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com