1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে ভারতীয় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
মনজুরুল হক, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব জব্দ করা হয়।
ঝিনাইগাতি থানা সূত্রে জানা যায় , রবিবার রাত আড়াই ঘটিকার দিকে উপজেলার রাংটিয়াতে টহলরত হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমানসহ সঙ্গীয় পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী শেরপুর রোডে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে গিয়ে প্রাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়। তখন পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতরে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে প্রাইভেটকারসহ ফেনসিডিলগুলো থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত প্রাইভেটকারটিসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com