
মোঃ সাগর আলী, নীলফামারী: পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে দ্রব্য সামগ্রীর মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে নীলফামারীতে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি, খুচরা ও পাইকারি ব্যবসায়ী বাজার ব্যবস্থার সাথে জড়িত সকলেই উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পণ্যের গুণগত মান, ভেজাল প্রতিরোধে কঠোর অবস্থান, পাইকারি ও খুচরা বাজার নিয়মিত তদারকি জোর দেন বক্তারা।
এছাড়াও প্রত্যককে বাজারের মূল্য তালিকা প্রদর্শন। মানসম্মত ইফতার সামগ্রী বিক্রি সহ সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে প্রশাসন।