1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার সকালে কুয়াকাটা সংলগ্ন নয়াপাড়া এলাকায় এ মর্মন্তিক দুর্ঘটনা ঘটে। মৃত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। সে একজন ঠিকাদারী ব্যবসায়ী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ী কমল দাস মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় নয়াপাড়া এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীণ লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলাপার পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com