1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

২৯০০ নাগরিককে ফেরত নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নাজেহাল যুক্তরাষ্ট্র। নিজেরাই যেখানে হিমশিম খাচ্ছেন এই ভাইরাস ঠেকাতে। সেখানে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আটকা পড়া যুক্তরাষ্ট্রের দুই হাজার নয়শ নাগরিক ফেরাতে বিশেষ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যালিস ওয়েলস এ তথ্য জানান।

অ্যালিস ওয়েলস বলেন, ‘দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা মার্কিন নাগরিকদের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বাংলাদেশ ও নেপালে আটকে থাকা দুই হাজার ৯০০ জন যুক্তরাষ্ট্রে ফেরাতে ১৩টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই কাজে ওই দেশগুলির সরকারের পাশাপাশি সবরকম সাহায্য করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকা মানুষরা। তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া মার্কিন নাগরিকদের দেশে ফেরানো সম্ভব হত না।’

সুত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com